সদ্য প্রকাশিত
রাজনীতি

পুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা: সভাপতি অমিত, সম্পাদক রবি

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
পুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা: সভাপতি অমিত, সম্পাদক রবি

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের নবাগত কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের জরুরি সভায় অমিত হাসান শোভনকে সভাপতি এবং রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

উপজেলা ছাত্রলীগ সুত্র জানায়, পুঠিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত করতে এবং সংগঠনের গতিশীলতা বাড়াতে আগামী ১ বছরের জন্য সাবেক ইউনিয়ন আ.লীগের সভাপতি আদম আলী সরকারের ছোট ছেলে অমিত হাসান শোভনকে সভাপতি ও রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

আংশিক কমিটিতে তুহিন খান ও মাহফুজ হাসান মিঠুকে সহ-সভাপতি, মাহরুফ হোসেন সুইট ও ফয়সাল আহম্মেদ শিশিরকে যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম ও হাসিবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং মেহেদী হাসানকে প্রচার সম্পাদক করা হয়।

স/শা