সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় হেরোইনসহ যুবক আটক

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় হেরোইনসহ যুবক আটক

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় দুই গ্রাম হেরোইনসহ আল-আমিন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

আটক আল-আমিন চারঘাট উপজেলার শিবপুর গ্রামের কছির শেখের ছেলে।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হফিজুর রহমান জানান, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গৌতম বানেশ্বর দিঘল কান্দি নারোদ নদীর পাশ থেকে দুই গ্রাম হেরোইনসহ তাকে আটক করে যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা।

 

রোববার বেলা ১২টা ৩০ মিনিটে আল-আমিনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
স/শ