রাজশাহীর খবর

পুঠিয়ায় জিউপাড়া ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাশকতা মামলায় আটক করেছে পুলিশ।

 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, রোববার দুপুর ১টার দিকে থানার এসআই তরিকুল ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন সরকারকে নিজ এলাকা থেকে আটক করে।

 
ইউপি চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির বলে জানা গেছে। তাকে নাশকতা মামলায় আটক করা হয়েছে বলে জানান ওসি।
স/শ