পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় জাতীয় পার্টির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় পুঠিয়া পৌর এলাকায় অবস্থিত জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে পুঠিয়া পৌর শাখা এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যপক আবুল হোসেন।
সভায় পুঠিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি আনসার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আবদুল হাদি বাবু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহির উদ্দিন, দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পানানগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুজাত আলী।
এ সময় আওয়ামী লীগের এক সভা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে কটুক্তি করে বক্তব্য দেয়ায় এর নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় পার্টির পুঠিয়া পৌর শাখা।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুুঠিয়া দুর্গাপুর থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক সাংসদ অধ্যপক আবুল হোসেন। সে লক্ষ্যে পুঠিয়ার ৫৯টি কেন্দ্রের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিসভা করা হয়। প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করার ঘোষণা দেয়া হয়। এছাড়াও গত রোববার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় আ.লীগের এক সভা থেকে দলীয় প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদকে কটুক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
স/শা










