সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় খুনের ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় খুনের ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১

পুঠিয়া প্রতিনিধিঃ

পুঠিয়ায় আমজাদ হোসেন নামক এক ব্যাক্তি খুনের ঘটনায় ৬ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিহতের বড় ভাই আবুল কাশেম্ এ মামলা দায়ের করে।

 

এ মামলায় পুলিশ মরিয়ম (৪০) নামে এক আসামীকে গ্রেফতারও করেছে বলে জানা গেছে।

 

 

গত, বৃধবার উপজেলার শিলমাড়ীয়া ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের আহসান আলীর ছেলে আমজাদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে পুঠিয়া থানায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ জনকে আসামী করা হয়েছে।

 

পুঠিয়া থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান সিল্কসিটি নিউজকে জানান, এ ঘটনায় মরিয়ম (৪০) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে্ । পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে বলেও তিনি জানান।

স/অ