সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

পুঠিয়ায় এগিয়ে রয়েছেন মোহাম্মদ আলী

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় এগিয়ে রয়েছেন মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত।

 

রাজশাহীর পুঠিয়া্ উপজেলায় আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

 

আজ দুপুর আড়াইটাই সিল্কসিটি নিউজের পুঠিয়া প্রতিনিধি মইদুল ইসলাম মধু জানিয়েছেন, পুঠিয়ায় মোট ভোটার সংখ্যা ছিল ৭৭ জন। মোট ভোট পড়েছে ৭৩টি। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।

 

বাকি চারটি ভোটের দুইটি অনুপস্থিত এবং অপর দুইটি বাতিল।

 

অপরদিকে ২৫ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।

 

এদিকে বানেশ্বর কেন্দ্রে ভোট গণনা শেষে জানা যায়, বানেশ্বরে মোট ভোটার ৭৬ । চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট এবং ৩৪ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ২১ ভোট। বানেশ্বরে মোট ভোটার ৭৬ ।

স/শ