সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা।
মতামত ব্যক্ত করেন নবাগত সহকারী কমিশনার (ভুমি) শফিকুল আলম অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, পৌর মেয়র আসাদুল হক, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজি সুলতান প্রমুখ।
স/শ