রাজশাহী

পুঠিয়ায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৬১ মিনিট পড়া

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় এ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন হাফেজ মো. সাজিরুল ইসলাম। এতে মোট ২৩ জন মুসল্লি অংশ নেন, যার মধ্যে ২১ জন পুরুষ, একজন নারী ও একজন শিশু ছিল।

স্থানীয় আবদুর রহিম গাজী বলেন, আমরা নিজেরা নামাজ আদায় করেছি এবং পরিবারের সবাই মিলে ঈদ উদযাপন করছি।