নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি দল পুঠিয়ার মাহেন্দ্রা বাজার হতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আব্দুল্লাহকে (৩০) গ্রেপ্তার করা য়েছে। সে পুঠিয়ার মাহেন্দ্রা গ্রামের নুরুলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় যে, বাদী (ভিকটিম) তার মায়ের বাড়ী গাজীপুর হতে রাজশাহীতে স্বামীর বাড়ী ফেরার পথে ঘটনাস্থল রাজশাহী দুর্গাপুর থানাধীন হাড়িয়াপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন অটোরিকশাযোগে। অটোরিকশার সকল যাত্রী নেমে গেলে চালক মোঃ আব্দুল্লাহ (৩০) ভিকটিমের বাড়ীর রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যায়। এরপর পাট ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে এবং ভিকটিমের গলার স্বর্ণের চেইন এবং কানের দুলসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। উক্ত আসামীর বিরুদ্ধে দুর্গাপুর থানার মামলা গত ১৩ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯(৪)(খ) আইনে মামলা করেন ভিকটিম।










