সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনা-৪ উপনির্বাচনে জয় পেলেন আ’লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
পাবনা-৪ উপনির্বাচনে জয় পেলেন আ’লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস

পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের উপনির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজয় সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুজ্জামান বিশ্বাস বলেন, আমার নির্বাচনী এলাকার ভোটার এবং সব শ্রেণি পেশার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমি একটি সুন্দর ঈশ্বরদী-আটঘরিয়া গড়ে তোলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক উন্নয়ন কর্মসূচী সফল করার জন্য কাজ করব।

এদিকে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচনে অংশ নিলেও নানা অনিয়মের কারণ দেখিয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

গত ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি।

পরবর্তীতে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সূত্র: যুগান্তর