সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
পাবনায় মদপানে ২ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার সাঁথিয়ায় মদপানে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ ব্যক্তি অসুস্থ হবার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আতাউর রহমান ফকিরের ছেলে কাজল ফকির (৫৫) ও জাহের আলীর ছেলে সেলিম (৩০)। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, এরা সবাই নেশাগ্রস্থ। মঙ্গলবার রাতে অতিরিক্ত মদপানে এদের মৃত্যু ও অসুস্থ হয়।

তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, ডাক্তার সার্টিফিকেট দিয়েছে সেলিম হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরিবারের দাবি কাজল ফকির বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর মারা যায়।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।