সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
পাবনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফজলুর রহমান (৪৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

পাবনা রেলপথের নবনির্মিত টেবুনিয়া রেলওয়ে স্টেশনের সামনে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ফজলুর রহমান পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের জোতআদম গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানান, ফজলুর রহমান রেললাইনের আশপাশ দিয়ে প্রায়ই ঘোরাঘুরি করতেন। আজ সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা পাবনাগামী যাত্রীবাহী আন্তঃনগর পাবনা এক্সেপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি সুবির দত্ত জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।