সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জামাই-শ্বশুর

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৯২ মিনিট পড়া
পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জামাই-শ্বশুর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুড় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সকাল ৮টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাই একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে আবুল বাশার (৪৫)।

আহতরা হলেন- চাটমোহর উপজেলার সুইগ্রামের কুতুব উদ্দিন (৪৫) ও খতবাড়ি গ্রামের মুছাদ আলী (৪০)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাহাতাব উদ্দিনের ভাগ্নে রাশেদুল ইসলাম জানান, শনিবার পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে মাহাতাব উদ্দিনের মেয়ে রোকসানা খাতুনের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তান প্রসব হয়।

খবর পেয়ে তাকে দেখতে খতবাড়ি গ্রাম থেকে মাহাতাব ও তার অন্য মেয়ের জামাই বাশারসহ কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পাবনায় যাচ্ছিলেন।

পথে জালালের ঢাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই শ্যালোইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আশঙ্কাজনক হওয়ায় আবুল বাশারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। জামাই শ্বশুরের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আমরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছিলাম। পরে জানতে পেরেছি নিহত হয়েছেন।