সিল্কসিটিনিউজ ডেস্ক:
গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাট হাতে তা-ব চালিয়েছিলেন ক্রিস লিন ও গৌতম গাম্ভীর। তারা দুজনেই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গাম্ভীর ফিরে গেলেন মাত্র ১৯ রান করে। ক্রিস লিনও সুবিধা করতে পারেননি। আগের দিন ৬৮ বলে ৯৩ রান করা লিন আজ থামলেন ২৪ বলে ৩২ রান করে।

তার আগে রবীন উথাপ্পা ৪ রানে বিদায় নেন। ইউসুফ পাঠান করেন ৬ রান। সূর্যকুমার যাদব ১৫ বলে ১৭। ক্রিস ওকস ৮ বলে ৯। তাহলে রান করলেন কে? রান করেছেন একজন। তিনি মানিশ পান্ডে।
দলীয় ৪৮ রানে উথাপ্পা আউট হওয়ার পর মাঠে নামেন তিনি। ইনিংস শেষ হওয়ার আগ পর্যন্ত ৪৭টি বল মোকাবেলা করেন তিনি। ৫টি চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৮১ রান করেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে ১৭৯ রান।
বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রুনাল পান্ডিয়া ৩টি উইকেট নেন। লাসিথ মালিঙ্গা নেন ২টি উইকেট। অপর দুটি উইকেট মিশেল ম্যাক্লেনাঘান ও জাসপ্রিত বুমরাহ ভাগাভাগি করে নেন।
সূত্র: রাইজিংবিডি










