চাঁপাইনবাবগঞ্জ

পাঁচ কোটি টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

অভিযানে উদ্ধার হয় ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন। যার মূল্য প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা। আটক মাদক ব্যবসায়ীর নাম রোকসানা (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়ার আলমের স্ত্রী।

শুক্রবার র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী রোকসানা (৩৮) বিক্রির জন্য তার বাড়িতে হেরোইন মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব তার বাড়ির চতুরদিক ঘিরে ফেলে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৫ কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

একই সাথে রোকসানাকে আটক করে র‌্যাব।

মাদক ব্যবসায়ী রোকসানা বসতবাড়ীর আঙ্গিনায় খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় মাটির ২ ফিট গভীরে হেরোইনগুলো লুকিয়ে রেখেছিল। পরে তাকে জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ: