নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ সেবার মান নিয়ে সাধারণ মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ। বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম-এর দায়িত্বকালেই বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির অভিযোগ সামনে আসছে বলে জানিয়েছেন রোগী ও স্বজনরা।
হাসপাতালের আউটডোর বিভাগে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসলেও অভিযোগ রয়েছে—মাত্র ১-২ মিনিটে রোগীর কথা শুনে তড়িঘড়ি প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। এতে অনেক রোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও হাসপাতাল এলাকায় সক্রিয় কিছু টোল /অর্থ বা দালাল চক্র রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে—এমন অভিযোগও রয়েছে। অভিযোগ আছে, অ্যাম্বুলেন্স সেবাতেও সিন্ডিকেটের প্রভাব, যেখানে রোগীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
আরও অভিযোগ উঠেছে, লাশ পরিবহন ও সংশ্লিষ্ট কার্যক্রমকে কেন্দ্র করে অনৈতিক অর্থ লেনদেনের। এমনকি হাসপাতালের কিছু সরকারি সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও রোগীদের চাঁদা দিতে হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রক্ত সরবরাহ নিয়েও অসন্তোষ রয়েছে—রক্ত প্রদান ব্যাগ পেতে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে উঠে এসেছে আইসিইউ সংকট। প্রয়োজনীয় আইসিইউ সুবিধার অভাবে শিশু রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—উঠে আসা এসব অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে সাধারণ মানুষকেও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয় হবে।









