সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৪১ মিনিট পড়া
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

সিল্কসিটি নিউজ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ মার্চ) ভোরে উপজেলার উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন এ আদেশ দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের তাবারক আলীর ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বোগলাউড়ি ঘাটসহ বেশকিছু পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সকালে ইউএনও স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. তাবারক আলী নামে একজনকে বালু উত্তোলনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।