সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পত্নীতলায় দুটি বস্তায় সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Silk City৭ জুন ২০২৪২ মিনিট পড়া
পত্নীতলায় দুটি বস্তায় সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ পত্নীতলায় অভিযান চালিয়ে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৭জুন) ভোর রাত একটার দিকে উপজেলার ঘোষনগর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, -ঘোষনগর এলাকার নবির উদ্দিনের ছেলে নুর নবী (৩৮) ও চাঁপড়া এলাকার রামপদদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে নবী (৩০)। এদিন দুপুর ১২টার দিকে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তারা কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতো। এরপর কৌশলে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

বিষয়টি জানতে পেরে র‌্যাব তাদের গতিবিধির উপর নজর রাখে। এবং গাঁজার একটি বড় চালান নিয়ে চক্রটি অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল শুক্রবার ভোর রাত পৌনে একটার দিকে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর নামক এলাকায় মোসলেমের মোড় থেকে উপরোক্ত মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা ২টি বস্তা তল্লাশী করে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।