আত্রাই প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আত্রাই উপজেলার পতিসর কাছারিবাড়ি পরিদর্শন করলেন দুই মন্ত্রী।
কাছারিবাড়ি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমদ পলক বলেন, পতিসরে একটি আইসিটি কলেজ বা রবীন্দ্র গবেষণাগার স্থাপন করা হবে।

এ সময় উপমন্ত্রী জ্যাকবও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসহ পতিসরের বিভিন্ন স্থানে অত্যাধুনিক লাইটিং স্থাপনের ঘোষণা দেন।
আজ শনিবার সকাল ১০ টায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমদ পলক এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পতিসরে আসেন।
এ সময় তাদেরকে অভ্যর্থনা জানান নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রবীন্দ্র গবেষক এম মতিউর রহমান মামুন প্রমুখ।
স/অ










