চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আবুল খায়ের আওয়ামী লীগে যোগদান করেছেন। রোববার বিকেলে বারঘোরিয়া দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত এক জনসভায় তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি’র হাত থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
বারঘোরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. আবু নজর হোসেন খান বৃটিশ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, সম্প্রতি আওয়ামী লীগে যোগদানকারী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, মিজানুর রহমান, মাসিদুর রহমান মাসুদ, জুলমাত আলী ও সদ্য যোগদানকারী আবুল খায়ের।

বারঘোরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের আবু সালেহ খান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জানানো হয়, জামায়াত নেতা আবুল খায়েরসহ জামায়াত-বিএনপি’র শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করলো।
যোগদানকারীদের মাঝে কয়েকজন ইউপি সদস্যও রয়েছেন। যোগদান অনুষ্ঠানে আবুল খায়ের তার বক্তব্যে বলেন, আওযামী লীগ সরকারের উন্নয়ন, আব্দুল ওদুদের বলিষ্ঠ নেতৃত্ব ও আওয়ামী লীগ দলীয় কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
স/আর










