বিজ্ঞান ও প্রযুক্তি

নোট ৭ এর সফটওয়্যার গ্যালাক্সি এস৭ ও এস৭ এইজে

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এখন মৃত, তবে কোম্পানি অন্য দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৭ ও এস৭ এইজের মাধ্যমে আংশিক বাঁচিয়ে রাখার চেষ্টা করছে স্যামসাং। এই দুটি স্মার্টফোন ব্যবহারকারীরা দাবি করছেন নতুন আপডেটে নোট ৭ এর অলওয়েজ-অন ডিসপ্লেসহ বেশ কয়েকটি সফটওয়্যার যুক্ত হয়েছে।

অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারীরা একে নিজেদের মতো কাস্টোমাইজ করতে পারবেন। এই সুবিধায় প্রয়োজনে ছবি কিংবা ডিজিটাল/অ্যানালগ ঘড়ি ও নোটিফিকেশন দেখতে পারবেন।

যদিও যুক্ত হওয়া সব সফটওয়্যার গ্যালাক্সি এস৭ ও এস৭ এইজে ঠিকভাবে কাজ করছে না। অনেক ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, স্যামসাং ইমেইল অ্যাট নোটিফিকেশনে ঠিকভাবে দেখাচ্ছে না। এছাড়া এস পেন না থাকায় এর উপর নির্ভরশীল এলিমেন্টগুলো কাজ করছে না।

স্মার্টফোন দুটিতে সফটওয়্যারগুলো আনার পিছনে কারণও রয়েছে। প্রথমত, অধিকাংশ নোট ৭ ব্যবহারকারী এস৭ ও এস৭ এইজ ব্যবহার শুরু করেছেন। ফলে এই স্মার্টফোনে নোট ৭ এর ব্যবহারের অভিজ্ঞতা দিতেই এই সুবিধা।

এছাড়া গুগলের পিক্সেল এবং পিক্সেল এক্সএল স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেও কোম্পানির দুটি স্মার্টফোনের চাহিদা বজায় রাখতে কাজ করছে স্যামসাং।

আগামী বছরে নোট ডিভাইস আনলেও হয়তোবা নামের ক্ষেত্রে ভিন্নতা আনতে পারে কোম্পানিটি, এমনটাই ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।