সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নিয়ামতপুরে কারিতাসের উদ্যোগে সামাজিক বনায়নে চেক বিতরণ

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
নিয়ামতপুরে কারিতাসের উদ্যোগে সামাজিক বনায়নে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে কারিতাস, বাংলাদেশ নিয়ামতপুর শাখার উদ্যোগে সামাজিক বনায়ন প্রকল্পের রাস্তা বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। সোমবারবেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলানায়তনে এ লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিঃ ডেনিস সি বাক্সের সভাপতিত্বে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক।

 
কারিতাস শক্তি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস নিয়ামতপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা (সিএমএফপি) নিত্য চন্দ্র দেব কর্মকার। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত থেকে চেক বিতরণ করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু , নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন।

 
চেক বিতরণ অনুষ্ঠানে  সামাজিক বনায়ন প্রকল্পের রাস্তা বনায়নের লভ্যাংশ ৬৬ জন সদস্য, ৩টি ইউনিয়ন পরিষদ ও বনবিভাগ এর মাঝে মোট ২১ লক্ষ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৬৬ জন সাধারণ সদস্য, ৩জন সদস্য তিনটি ইউনিয়ন পরিষদ ( নিয়ামতপুর, রসুলপুর ও শ্রীমন্তপুর) ১জন সদস্য ধরা হয়েছে কারিতাস নিজে এবং ৩ জন সদস্য ধরা হয়েছে বনবিভাগকে।

 
মোট টাকার ৬৫% লভ্যাংশ পেয়েছে সাধারণ সদস্য ১৪ লক্ষ ০২ হাজার ৫০টাকা, তিনটি ইউনিয়ন পরিষদ পেয়েছে  মোট টাকার ২০% ৪ লক্ষ ৩১ হাজার ৪শ টাকা, এর মধ্যে নিয়ামতপুর ইউপি ১ লক্ষ ৩১ হাজার, রসুলপুর ইউপি ১ লক্ষ ৫৮ হাজার ও শ্রীমন্তপুর ইউপি ১ লক্ষ ৪২ হাজার টাকা। কারিতাস পেয়েছে মোট টাকার ১০% অর্থাৎ ২ লক্ষ ১৫ হাজার ৭শত টাকা এবং বনবিভাগ পেয়েছে মোট টাকার ৫% অর্থাৎ  ১ লক্ষ ৭ হাজার ৮শ ৫০ টাকা।
স/শ