সদ্য প্রকাশিত
রাজনীতি

নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে যা জানালেন নুর

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৫১ মিনিট পড়া
নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে যা জানালেন নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বছরের শেষের দিকে হতে পারে বলে দায়িত্বশীল বিভিন্ন সূত্রে জানা গেছে। আগামী নির্বাচন ঘিরে ইতোমধ্যে কিছু কিছু রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থী দেওয়া শুরু করেছে। এবার গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার কথা জানিয়েছে।

সোমবার (৩ মার্চ) গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আগামী সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।’

এর আগে জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা জানান।

হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।

 

সূত্র: কালের কণ্ঠ