সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিয়ামতপুর  প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে । শনিবার (৩ নভেম্বর) রাতে ওই যুবক নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত আবুল হাসনাত (৩২) উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর বাবুবাজার এলাকার মনসুর রহমানের ছেলে।

শনিবার (৪ নভেম্বর) সকালে সংবাদ পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। থানা ও পরিবার সূত্রে জানা গেছে, আবুল হাসনাতের ফার্নিচারের ব্যবসা ছিল। তার স্ত্রীর দ্বিতীয় ছেলে সন্তান গত ২৪ অক্টোবর জন্মগ্রহণ করে।

দুই দিনের মাথায় সেই সন্তান মৃত্যুবরণ করায় এবং ব্যবসাতে লোকসানের ঝুঁকিতে থাকায় এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।