সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৮৫.৭২

নিউজ ডেস্ক১২ মে ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৮৫.৭২
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৭২ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ২৬২ জন পরীক্ষার্থী। শতভাগ পাস করেছে চারটি প্রতিষ্ঠান থেকে। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে।
 রোববার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ২০৫৯ জন। এর মধ্যে পাস করেছে ১৭৬৫ জন।  চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে। এই প্রতিষ্ঠান থেকে ৪১ জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে।
ভোকেশনালে পাসের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ।  মোট পরীক্ষার্থী ছিল ৮৭ জন। পাস করেছে ৩২ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি।
দাখিল পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৫২১ জন। পাস করেছে ২৫১ জন। জিপিএ -৫ পেয়েছে ৫ জন।