সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নিয়ামতপুরে   অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

Silk City৫ জুন ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে   অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

 

নিয়ামতপুর প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৭)মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার  বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের একটি পুকুর থেকে  মরদেহটি  উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে বরিয়া গ্রামের নালন্দা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকালে জমিতে কাজ সেরে পুকুরে হাত-পা ধোয়ার জন্য আসে।
পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সঙ্গে মরদেহ ভেসে আসে। তিনি ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানান। থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি মাইদুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে  মঙ্গলবার রাতে যেকোনো সময় পানিতে ডুবে প্রাণ হারান ওই ব্যক্তি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।