সদ্য প্রকাশিত
নওগাঁ

না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৩১ মিনিট পড়া
না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব


সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার ফুটইল নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব (৭৭) এর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের পক্ষে থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী সিডিএম হসপিটালে হৃদরোগ ও শাসকষ্ট জনিত কারনে আইসিওতে ভর্তি হয়েছিলেন, এর পর শুক্রবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহি …..ইলাহী রাজিউন।

মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও প্রথম জানাজা অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় জানাজা বেলা ১১টায় গ্রামের বাড়ী ফুটকইল ঈদগাহ মাঠে। । জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হইবে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে, স্ত্রী,নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।