সদ্য প্রকাশিত
রাজনীতি

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৫১ মিনিট পড়া
নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকতে বলা হয় ওই বিবৃতিতে।

 

সূত্র: যুগান্তর