নাটোর

নাটোর-১ আসনের এমপি বকুল অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২২১ মিনিট পড়া


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংসদ সদস্য শহিদুল ইসলামের ছোট ভাই বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল জানান, আগের দিন শনিবার বিকালে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের একটি অনুষ্ঠান চলাকালে উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিক জনিত সমস্যায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের দেয়া পরামর্শ অনুযায়ী তাকে উপজেলার সান্যালপাড়ার নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, গরম আবহাওয়ার কারনে তিনি অসুস্থ হন। তিনি জ্বর ও গ্যাস্ট্রিক জনিত সমস্যার সাথে ডিহাইড্রেশন রোগে ভুগছেন। সকালেও তার নেতৃত্বে একটি মেডিক্যাল টিম সংসদ সদস্যের বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়ে এসেছেন। পরবর্তীতে তাকে পারিবারিকভাবে রাজশাহীতে নিয়েছেন।

এস/আই