সদ্য প্রকাশিত
নাটোর

নাটোর সুষ্ঠ ও শান্তিভাবে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোর সুষ্ঠ ও শান্তিভাবে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন

নাটোর প্রতিনিধি:

নাটোরে সুষ্ঠ ও শান্তিভাবে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯টায় জেলার ১১টি কেন্দ্রে এক যোগে শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৯টিতে সদস্য পদে ৩১জন এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ২টিতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ২১টি পদের মধ্যে ইতোমধ্যে চেয়ারম্যান সহ ১০টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোট কেন্দ্রে ৫জন অস্ত্রধারী সহ মোট ২০জন সদস্য নিরাপত্তায় কাজ করছে। এছাড়া র‌্যাব-বিজিবি এবং পুলিশ ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে কিছু কিছু মেম্বার প্রার্থী ভোট কেন্দ্রে দখলের আশঙ্কা করেছেন।

 

স/আ