নাটোর প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে যিশু খিষ্টের জন্ম দিন। রবিবার সকাল ৭টা এবং ৯টায় জেলার বনপাড়া ধর্মপল্লীর ক্যাথলিক মিশনারী চার্চে প্রার্থনা সংঙ্গীতের মধ্যে দিয়ে বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঘন্টা ব্যাপী প্রার্থনা শেষে চার্চ চত্ত্বরে কীর্তন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ধর্ম পল্লীর বিভিন্ন সমাজের মানুষরা অংশ গ্রহন করে। এছাড়া বাড়ি বাড়ি পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এছাড়া দিনটি উপলক্ষে শহরের ব্যাপ্টিষ্ট্র মিশনারী হাসপাতাল, বড়াইগ্রামের জোনাইল খ্রিষ্টান পল্লীতে নানা আয়োজনে বড় দিনের উৎসব পালন করা হচ্ছে।
এদিকে বড় দিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে চার্চ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন। এসময় বাংলাদেশ খ্রিষ্টান এ্যাসোসিয়েশন বনপাড়া শাখার সভাপতি শৈলেন গোমেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স/আ










