রাজশাহীর খবর

নাটোরে বিপুল পরিমাণ ভেজাল বীজ ধ্বংস, জরিমানা

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল বীজ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই বীজ ভান্ডারের দোকান মালিককে ১০হাজার জরিমানা আদায় করা হয়। বুধবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ নায়িরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


ইউএনও সিল্কসটি নিউজকে জানান, বুধবার বিকেলে শহরের ভবানীগঞ্জ এলাকায় ভাই ভাই বীজ ভান্ডারে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বীজের গায়ে ময়েশ্চার কত পরিমান লেখা না থাকায় দোকান মালিক নূর এ আলমকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদরাসা মোড়ের রাজধানী বীজ ভান্ডারে অভিযান চালিয়ে ৫০হাজার টাকা মূল্যের পাট, মচির সহ বিভিন্ন ভেজাল বীজ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় বীজ ভান্ডারের মালিক রকিব হোসেনের ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে মাদরাসা মোড়ের ইরানী সুইটস এ অভিযান চালিয়ে মেয়াদর্ত্তীন্ন খাদ্যপণ্য এবং অস্বাস্থ্যকর ভাবে মিষ্টি বিক্রির দায়ে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

স/মি