সদ্য প্রকাশিত
নাটোর

নাটোরে বিদেশী রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে বিদেশী রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে বিদেশী রিভালভার ও গুলিসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে আাটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে লালপুরের মঞ্জিল পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলো লালপুরের মোমিনপুর এলাকার নছের আলীর ছেলে আসলাম আলী (৩০)।

 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানার মঞ্জিল পুকুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তাকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ১ টি মোবাইল সেটসহ আটক করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স/শ