সদ্য প্রকাশিত
নাটোর

নাটোরে বই উৎসব পালিত, ৩লাখ বই এখনো পৌছায়নি শিক্ষা অফিসে

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নাটোরে বই উৎসব পালিত, ৩লাখ বই এখনো পৌছায়নি শিক্ষা অফিসে

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

সারা দেশের মতো নাটোরেও পালিত হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। তবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩লাখ বই এখনো পৌছায়নি শিক্ষা অফিসে।

 

রোববার সকালে শহরের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্ধোধন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।

 

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এনামুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এরআগে, সরকারী বালিকা বিদ্যালয়, সরকারী বালক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।


জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এই বছর নাটোর জেলায় প্রাথমিকে ১লাখ ৮২হাজার শিক্ষার্থীর বিপরীতে বই বরাদ্দ দেওয়া হয়েছে ৯লাখ ২৫হাজার। এখন পর্যন্ত বরাদ্দ এসেছে  ৬লাখ ২৫হাজার ২৫০টি। শিক্ষা অফিসে এখনও এসে পৌছায়নি ৩লাখ বই। অপরদিকে, ২লাখ ১২হাজার ১৫জন শিক্ষার্থীর বিপরীতে বই দেওয়া বরাদ্দ দেওয়া হয়েছে ২৮লাখ ৩৬হাজার ৬৯৭টি। এরমধ্যে অধিকাংশ বই বিতরণ করা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা আগামী দিনে যাতে ভালো ফলাফল করতে পারে।

স/অ