নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে জেলার ১১টি কেন্দ্রের ২২ টি কক্ষে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়।
জেলার ৭ টি উপজেলার মধ্যে সিংড়া উপজেলা বাদে বাকি ৬ টি উপজেলার ৯ টি সাধারণ ওয়ার্ডে এবং ২ টি সংরক্ষিত ওয়ার্ডে এই ভোট গ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ৪৪৮ জন এবং মহিলা ১৩৮ জন।

৯ টি সাধারণ ওয়ার্ডে ৩১ জন প্রার্থী এবং ২ টি সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সাধারন সদস্য পদে যারা বে-সরকারী ভাবে জয়লাভ করেছেন ৪ নং ওর্য়াডের মোস্তাফিজুর রহমান, ৫ নং ওর্য়াডের রইস উদ্দিন রুবেল, ৬ নং ওর্য়াডের শফিউল আযম স্বপন, ৭ নং ওর্য়াডের আলি আকবর, ৮ নং ওর্য়াডের লুৎফর রহমান হিরা, ৯ নং ওর্য়াডের সরকার মেহেদী হাসান, ১০ নং ওর্য়াডের আবুল কালাম আজাদ জোয়াদ্দার, ১১ নং ওর্য়াডের আবু বক্কর সিদ্দিকি, ১৩ নং ওর্য়াডের হাসানুর রহমান বিপ্লব, ১৪ নং ওর্য়াডের আব্দুল্লা হেল সাফি।
অপরদিকে সংরক্ষিত নারী আসনের ৩ নং ওর্য়াডের শেফালী আক্তার বিজলী ও ৪ নং ওর্য়াডের মৌটুসি আক্তার বে-সরকারী ভাবে জয়লাভ করেছেন।
স/অ










