নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের বড় হরিশপুরের চেয়ারম্যান রোড এলাকা থেকে ৩ রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি ভারতীয় পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নাটোর ডিবি পুলিশ একটি পালসার মোটর সাইকেলের ভেতরে সংরক্ষণ করা ওই আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করে।
নাটোর ডিবি পুলিশের ওসি আব্দুল হাই জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পালসার মটর সাইকেলের মধ্যে সংরক্ষণ করে রাখা আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে।
আটককৃতরা হলো শহরের মল্লিকহাটি মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে রিপন (৩৮) ও শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোড মহল্লার আব্দুল মালেকের ছেলে খোকা। আটককৃত রিপনের বিরুদ্ধে তিনটি ও খোকার বিরুদ্ধে একটি মামলা আছে।

ওসি আরো জানান, আটককৃতরা ওই এলাকার একটি শালিশী বৈঠকে যে কোন একটি পক্ষের ভাড়াটিয়া হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়েছিল।
স/আ










