
নিজস্ব প্রতিবেদক :
নাটোরে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির সরদার শোয়েব (৪৫)। শোয়েব নওগাঁ জেলার আত্রাই উপজেলা সাহেবগঞ্জগ্রামের রাফিউদৌলা খাজা মাষ্টারের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
আজ সোমবার র্যাবের পাঠানো সংবাদ বিঙ্গপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নাটোর জেলার সদর থানাধীন গুড়পট্টি এলাকায় অভিযান চালায়। এসময় আদালতে সাজাপ্রাপ্ত আসামী সরদার শোয়েবকে গ্রেফতার করা হয়। শোয়েবের বিরুদ্ধে আদালতে রায় হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। সরদার শোয়েবকে নওগাঁর আত্রাই থানায় সোপর্দ করা হয়েছে।










