রাজশাহীর খবর

নাটোরে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজান রিমান্ডে

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানকে দ্বিতীয় দফায় আরো ১দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সুজন মিয়া গ্রেফতারকৃত মিজানকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডের আবেদন করেন।

এসময় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই আদালত থেকে মিজানকে ৩দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

গত ১৬ জুলাই রাতে সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে মিজানকে আটক করে পুলিশ।এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও কিছু বই উদ্ধার করা হয়।

স/আ