নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহীর দুটি ইউনিট পৃথক আভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার বাইপুর এলাকায় এবং নওগাঁ জেলার পত্নীতলা থানার রাধানগর এলাকা সর্বমোট ২ হাজার ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় একজন হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন বাইপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে শনিবার রাত দেড়টার দিকে এএসপি মোঃ সহিদার রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
এসময় মাদক ব্যবসায়ী আইয়ুব আলীকে (৪৫) গ্রেফতার করা হয়। ফেনসিডিল ১৯৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়াও গত ৩০ জুলাই (শুক্রবার) রাত আটটার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন রাধানগর এলাকা হতে ৮১০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স/আর









