ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১২’শ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি গোমস্তাপুর উপজেলার ধলখৈর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে শামিরুল ইসলাম (২৮)।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছিরুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রাম থেকে ১২’শ বোতল ফেন্সিডিল আটক করে এসময় শামিরুল ইসলাম নামের ১ ব্যাক্তি আটক হলেও বাকী ৫ জন আসামি পালিয়ে যায়। এ ব্যাপারে নাচোল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ।
স/অ









