সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে সাংবাদিক বাবুকে হুমকী দেওয়ায় থানায় জিডি

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
নাচোলে সাংবাদিক বাবুকে হুমকী দেওয়ায় থানায় জিডি

নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩২ বিঘা জমি জালিয়াতির ঘটনায় সংবাদ প্রকাশের জেরে নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের নাচোল প্রতিনিধি নুরুল ইসলাবাবুকে জীবন নাশের হুমকী প্রদান করা হয়েছে। নাচোল সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখক জিয়াউর রহমান মুঠো ফোনে শনিবার রাত ১০.০৫ মিনিটে এ হুমকী প্রদান করেন।

এ ঘটনার জেরে নুরুল ইসলাম বাবু  রবিবার দুপুর সাড়ে ১২ টায় নাচোল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি নাচোল থানার ওসি মো. সেলিম রেজা নিশ্চিত করেছেন।

জানাগেছে, নাচোল সাব-রেজিস্ট্রী অফিসের ৫৬ নং লাইসেন্সধারী দলিল লেখক, নেজামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জিয়াউর রহমানের পরামর্শে উপজেলার নিজামপুর ইউনিয়নের জুম্মন মালিয়াখৈর মৌজার প্রায় ৩২ বিঘা জমি জালিয়াতির মাধ্যমে নাচোল সাবরেজিষ্ট্রী অফিসে রেজিস্ট্রিী হয়। এ সংক্রান্ত একটি রিপোর্ট বেশ ক’টি প্রিন্ট. অনলাইন ও ফেসবুকে শনিবার ও রবিবার প্রকাশিত হয়। এ ঘটনাকে কেন্দ্রকরে শনিবার রাত ১০.৫ মিনিট থেকে ১০.১০ মিনিট পর্যন্ত জিয়াউর রহমান সাংবাদিক বাবুকে অশ্লীল ভাষায় গালমোন্দ করেন সেই সাথে জীবন নাশের হুমকী প্রদান করেন।