সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে নিম্নমানের গম সংগ্রহের হিড়িক ওসিএলএসডির

নিউজ ডেস্ক৪ জুন ২০১৭৩ মিনিট পড়া
নাচোলে নিম্নমানের গম সংগ্রহের হিড়িক ওসিএলএসডির

ভ্রামম্যাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গম সগ্রহে ব্যবসায়ীদের কাছে প্রায় ১৫লক্ষ টাকা উৎকোচ গ্রহন করে নিন্মমানের গম সংগ্রহের অভিযোগ উঠেছে ওসিএলএসডি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। র্বতমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদরে উৎপাদতি পণ্যের নায্য মূল্য সরাসরি কৃষকদের কাছে পৌছে দিতে  সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসাবে সরাসরি তৃণমূল র্পযায়ে কৃষকদরে কাছ েেথক ধান/চাল ও গম সংগ্রহ প্রকল্প হাতে নেয়  র্বতমান আওয়ামীলীগ সরকার।

কিন্তু কিছু অসাধু ব্যক্তি বা নেতৃবৃন্দের স্বেচ্ছাচারীতায় সরকারের এই মহৎ উদ্যোগ ব্যহত হচ্ছে সরকাররে কাঙ্খিত লক্ষ্যে।বঞ্চতি হচ্ছে তৃণমূল র্পযায়ের কৃষকরা। সরকার দেশকে স্বনির্ভর দারিদ্র বিমোচন ও সাধারণ কৃষকদের সার্বিক সুবিদা  দিয়ে কৃষিখাতকে সম্প্রসারতি করছে।

সাধারণ কৃষকরা ফসল উৎপাদন করে নিজের পরিবার স্বচ্ছল করতে কঠোর পরিশ্রম করছেন। এছাড়া সাধারন কৃষকদের কথা চিন্তা করে প্রতিটি উপজেলায় স্থানীয় গম চাষীদের কাছে থেকে খোলা বাজারের তুলনায় বেশি দাম দিয়ে সরকার সরাসরি তৃনমুল কৃষকদের কাছ থেকে গম কিনছেন । সরকারীভাবে গম ক্রয়রে মূল্য নির্ধারন করা হেেয়ছ ২৮ টাকা। কিন্তু অনুসন্ধানে জানা গেছে  উপজেলার কৃষকদের কাছে থেকে গম সংগ্রহ না করে ফড়িয়াদের মাধ্যমে গম সংগ্রহ করা হচ্ছে।এতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ওসিএলএসডি রিয়াজুল ইসলাম।

গত ৫মে নাচোল উপজেলায় গম সংগ্রহের উদ্বোধণ করা হয়। এই গম ক্রয় চলবে ৩০শে জুন পর্যন্ত । এই উপজেলায় গম ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮৭৬মেঃটন।কিন্তু ৩০শে জুন এর আগেই গম ক্রয় পরিপূর্ন হয়েগেছে। গত এক সপ্তাহ আগে  সরোজমিনে গিয়ে জানাগেছে গত ৫মের কালবৈশাখী ঝড়ে বৃষ্টিতে ভিজা বালিমিশ্রিত ও পাথর মিশ্রিত গম ওজন করে ব্যবসায়ীদের কাছে থেকে নিচ্ছে খাদ্য গোডাউনের কর্মকর্তা রিয়াজুল ইসলাম ।

অন্যদিকে ওসিএলএসডি গম ব্যবসায়ীদের কাছে প্রতি টনে ১০০০টাকা করে ১৮৭৬মেঃটনে অন্তত  ১৫লক্ষ টাকা উৎকোচ নিয়ে পাথর মিশ্রিত গম ক্রয় করে। খেসবা গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন সাহেব ১৬টন গম ক্রয় করে গোডাউনে দিতে গেলে ওসিএলএসডি তাঁর কাছে থেকে ১৬ হাজার টাকা উৎকোচ নেয় বলে জানা গেছে। ওসিএলএসডির হাত থেকে ও রেহাই পাইনী সেই আওয়ামীলীগ নেতা ।

এছাড়াও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোডাউনে গম দিতে গেলে তাঁকেও মোটা অংকের উৎকোচ দিতে হয়েছে ওসিএলএসডি কে। কিন্তু  উৎকোচের এত টাকা সরকারী খাতে জমা না করে ভাগবাটোয়ারা করে নিয়েছে ওসিএলএসডি। উপজেলার সচেতন মহলের দাবি ধূলা পাথর মিশ্রিত গম ক্রয় করে ওসি এলএসডি সরকার কে ঠকাচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি তদন্ত পূর্বক নিন্মমানের গম সংগ্রহের বিষয়টি খতিয়ে দেখে ওসিএলএসডি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা ঋষি কেশ শর্মা জানান ,উৎকোচ নেওয়ার টাকা কি কাজে ব্যয় করা হয়েছে তা আমার জানা নেই। এ বিষয়ে নাম না প্রকাশে একজন পৌর কাউন্সিলর জানান ,আমার কাছে ৩৬টন গমে ওসিএলএসডি রিয়াজুল ইসলাম ৩৬ হাজার টাকা উৎকোচ নিয়েছে বলে জানান।

এ বিষয়ে খেসবা ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন সাহেব জানান ,আমি গম কিনে গোডাউনে দিতে গেলে ১৬টন গমে আমার কাছে থেকে ১৬ হাজার টাকা উৎকোচ নিয়েছে ওসিএলএসডি রিয়াজুল ইসলাম বলে জানান। এ বিষয়ে ওসিএলএসডি রিয়াজুল ইসলাম জানান, অফিসের খরচ কাজে ব্যয় করার জন্য অল্প টাকা নিয়েছি বলে জানান।

স/আ