সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে কবিরাজের লালসার শিকার গৃহবধু

নিউজ ডেস্ক২৭ মে ২০১৭১ মিনিট পড়া
নাচোলে কবিরাজের লালসার শিকার গৃহবধু
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভন্ড কবিরাজের কাছে অসুস্থ্য স্বামীর চিকিৎসা নিতে গিয়ে এক গৃহবধু ধর্ষিত হওয়ার ঘটনা ঘটেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নেজামপুর ইউপির ধরইল দিঘিপাড়া গ্রামের মৃত রূপলাল কর্মকারের ছেলে কবিরাজ আমিন মারডি (৫৪) এর বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ধর্ষিতার অসুস্থ স্বামী আওয়াল কে কথিত কবিরাজের নিকট চিকিৎসার জন্য নিয়ে গেলে ভন্ড কবিরাজ রাতে নিজ ঘরে চিকিৎসার কথা বলে সুকৌশলে গৃহবধুকে অজ্ঞান করে ধর্ষন করে। প্রায় ১ ঘন্টা পর স্বামী ও শাশুড়ি বাড়ির বাইরে থেকে ওই গৃহবধুর কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে কবিরাজের ঘর থেকে গৃহবধুকে উদ্ধার করে। পরে গৃহবধু ভন্ড কবিরাজের আসল চেহারা স্বামী ও শাশুড়ীর কাছে তাঁর ধর্ষিতার বিষয়টি বর্ননা করেন।
শনিবার সকালে ধর্ষিতা নিজে বাদি হয়ে নাচোল থানায় ওই ভন্ড কবিরাজের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করে। অভিযোগের ১ঘন্টা পর নাচোল থানার এসআই বারেক ও এ এসআই জোহরুল কবিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ভন্ড কবিরাজ কে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দিন জানান, ধর্ষিতার জবানবন্দি নেয়ার পর ধর্ষন মামলা নেয়া হয়েছে। আটক ভন্ড কবিরাজকে জেলহাজতে পাঠানো হয়েছে।
স/শ