সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রাম উপজেলা যুবদলের সভাপতির মাতার ইন্তেকাল

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
নন্দীগ্রাম উপজেলা যুবদলের সভাপতির মাতার ইন্তেকাল

নন্দীগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি আলেকজান্ডারের মাতা আনোয়ারা বেওয়া ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শনিবার বিকেলে নন্দীগ্রাম পূর্ব পাড়ার নিজ বাসা ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে সে ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশরাফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, পৌর যুবদলের সভাপতি আব্দুল মোমিন উজ্জল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউল রুবেল, সাধারণ সম্পাদক জিআর সৈকত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স/অ