সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রামে শয়ন কক্ষে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
নন্দীগ্রামে শয়ন কক্ষে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার
নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে আন্নি আকতার (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রামিকভাবে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে পরিবারের লোকজন শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

আন্নি আকতার কাথম পশ্চিম পাড়ার আব্দুল হান্নানের মেয়ে ও কাথম বালিকা মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়ন ঘরে ঘুমাতে যায় আন্নি। সকালে ঘর থেকে বাহির না হলে পারিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। এতে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখেতে পায় তারা।

পরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনা স্থলে গিয়ে বিষয়টি থানা পুলিশ কে জানায়। নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/শ