নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দুস্থদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৪২১জন দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণের উদ্বোধন করেন, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।

এসময় ট্যাগ অফিসার রঞ্জন কুমার, ইউপি সদস্য আতিকুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবিদা সুলতানা, আরজিনা সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
স/অ










