সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রামে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আহছানুল হক

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আহছানুল হক

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানুল হক।

সোমবার দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করেন তিনি।

এসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আলী রাজ, ছাত্রলীগে নেতা সাজ্জাদ হোসেন জয়, সাবা আল জামি, রাছেল রাজ, সাব্বির আহম্মেদ, সুরুজ আহম্মেদ উপস্থিত ছিলেন। এরপূর্বে তিনি কাহালু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন।

স/অ