নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বিলশা, বেলঘড়িয়া ও মনিনাগ তিনটি গ্রামে বিদ্যুতের আলোয় অলোকিত হলো ৩২৩ টি পরিবার।
সোমবার বিকেল ৫টায় বিলশা মৌসুমী বাজারে ৫৬ লাখ ১৭ হাজার টাকা ব্যায়ে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।

পরে পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম এলাকা পরিচালক মাহাফুজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মোহাম্মাদ আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
এসময় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রকৌশলী ওয়ালিউর রহমান, ইন্সপেক্টর আব্দুস সাত্তার, জাসদ নেতা নুরুল ইসলাম শেফা, জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী, সমাজ সেবক শরিফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/অ










