নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানের এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষরদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নতুল ফেরদৌস লিপি, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, মুক্তিযোাদ্ধা হাবিবুর রহমান, মোসলেম উদ্দিন প্রমুখ।
এরপর বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার।
স/অ










