নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদে ২৯ জন প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল, সাজেদুল ইসলাম, মিজানুর রহমান মাসুম, আলাউদ্দিন হোসেন, সেন্টু, জাহাঙ্গির আলম প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

ভাটরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় ২৯জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ষ্টিলের আলমারী বিতরণ করা হয়।
স/শ










